Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

 

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কলেজে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দুপুরে হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া প্রভাত ফেরিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অংশগ্রহণ করেন।

প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন,ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। শিক্ষার্থীদের বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস। তিনি বলেন,২১ ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসিন মিয়া, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রভাষক মোরাদ হোসেন তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল, প্রভাষক মো. মুকুল প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ইতিহাস চর্চায় উৎসাহিত করেন।

সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। কলেজ ক্যাম্পাসে এদিন ছিল আবেগ, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য মিলনক্ষেত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।