মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মেলান্দহ শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
এ সময় জামালপুর-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, সহ-সভাপতি আলী আকবর কমিশনার, সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সহ-সভাপতি ফজলুল কাদের হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল ও জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক মোঃ রুহুল আমিন রাজুসহ দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

