কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউনিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় এক মিনিট নীরবতা পালন ও মুনাজাত করা হয়।
সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাহান্নর ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা ও মুনাজাতের আয়োজন করা হয়।
বাহান্নর ভাষা আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিকে ধারণ করে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কাউনিয়ায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.