Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে — খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনগুলোতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে, যারা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও অনিয়ম রোধে নজরদারি করবেন।

সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, টিসিবির পণ্য সরবরাহ একটি সেবামূলক কার্যক্রম। এটি যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, সে বিষয়টি সরকার নিশ্চিত করবে।

পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবির মাধ্যমে। এ কার্যক্রমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হচ্ছে।

আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।

রমজানে ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।