দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযানে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।
সংসদ সদস্য আমির হামজা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কলার আড়ৎ, মুরগির দোকানসহ নিত্যপণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এক মুরগির দোকানে দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান ৫ হাজার টাকা জরিমানা করেন।
মুফতি আমির হামজা দোকানিদের রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

