Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে এমপির কঠোর হুশিয়ারি

কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

সভায় তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন এবং বলেন, “যদি মাদক ব্যবসা বন্ধ না করেন, আমি নিজে গিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়িতে ছবিসহ সাইনবোর্ড টানিয়ে দেব।” এছাড়া তিনি কালকিনির যানজট নিরসনের জন্য দূরত্ব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার এবং কৃষকের সুবিধার জন্য খাল খননের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ বালু উত্তোলন, অবৈধ খাল ও ফুটপাত দখল, মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রশাসনকে আরও কঠোর হাতে অপরাধ দমনের আহ্বান জানানো হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল-আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।