Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২১) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মোল্যা নয়াবাড়ি গ্রামের আমিনুর মোল্যার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষে ইফতার করার জন্য নিজ নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।