Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ১০ টাকায় ইফতার সামগ্রী পেল ৫শ পরিবার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন। মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে কামারখাড়া মাঠে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এই স্বল্পমূল্যের ইফতার বাজারে খাদ্য পণ্যের তালিকায় ছিল:খেজুর ৫০০ গ্রাম,ছোলা ১ কেজি,বুট ১ কেজি,তৈল ১ লিটার,মুড়ি ১ কেজি,চিরা ১ কেজি,চিনি ১ কেজি,পিয়াজ ১ কেজি,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বড় ধরনের স্বস্তি ও সহায়তা হিসেবে এসেছে।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। এছাড়া, রমজান মাসে যেন কোনো পরিবার ইফতার থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইফতার সামগ্রী গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়রা মনে করেন, বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাবকে আরও জোরদার করবে।

এ সময় সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।