Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় দিনমজুর সিরাজুলকে জীবননাশের হুমকি, থানায় জিডি

কয়রা(খুলনা)প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ফতেকাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ সিরাজুল ইসলাম (দিনমজুর) নামে এক ব্যক্তিকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, ফতেকাটি মৌজায় মূল জমির মালিক ছহিল উদ্দীন সানার নিকট থেকে পরস্পর দুইটি দলিলের মাধ্যমে ০.৬৬ একর জমি রেজিস্ট্রি কবলা মূল্যে ক্রয় করে সীমানা নির্ধারণপূর্বক ভোগদখলে রয়েছেন সিরাজুল ইসলাম। তবে একই গ্রামের আব্দুর রাজ্জাক সানার দুই পুত্র আব্দুর রশীদ সানা ও আসাদুল হক, রাজ্জাক সানার স্ত্রী রমেছা বেগম এবং রশীদ সানার স্ত্রী লাইলী খাতুন দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রায়ই তার জমির পাশে গিয়ে হুমকি-ধামকি দিয়ে আসছেন। এমনকি যে কোনো সময় জমি দখল করে নেবেন এবং মারধর ও খুনজখম করবেন বলেও হুমকি দিয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৬টার দিকে ফতেকাটি মধ্যপাড়া গ্রামের নূরানী মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ব্রজেন মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হবে এবং জমি দখলসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে আব্দুর রশীদ সানার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কয়রা থানার এএসআই আব্দুর রহিম জানান, “জিডিটি অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।