দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বিজিবি) পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্তে টহল দলের অভিযান চালানো হয়। সোমবার রাতের এই অভিযানে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা। পরে এসব মাদক বিজিবি ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দিয়ে ধ্বংসের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.