Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীর যমুনার তীর রক্ষা বাঁধে ভাঙন শুরু, স্থায়ী সমাধানের দাবি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বালুবাহী বল্কহেড চলাচলের কারণে নদীর তীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন অংশের বাসিন্দারা বালুবাহী বল্কহেড চলাচল বন্ধের দাবি জানিয়ে দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করছেন।

নদীর পূর্ব তীরে চলমান বালুবাহী বল্কহেডের কারণে আতঙ্কের মুখে রয়েছে প্রায় ৪০০–৫০০টি বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন, হাটবাজার এবং উপজেলা পরিষদ। ফলে এলাকাবাসী ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

এছাড়া রেহাই পুখুরিয়া পশ্চিমপাড়া, মিটুয়ানী, চর বিনানই, চর সলিমাবাদ ও খাষকাউলিয়া তীর রক্ষা বাধেও তীব্র ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা মানববন্ধনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েই প্রতিকার চাচ্ছেন।

ভাঙন কবলিত স্থানীয় বাসিন্দা আবুল বাশার জানান, যমুনার তীব্র ভাঙনের মূল কারণ বালু মহলের শতশত বল্কহেডের চলাচল। তিনি বলেন, “নদীর তীরে বাড়ি, স্কুল ও ফসলি জমি ধ্বংসের শঙ্কায় জীবন অতিষ্ঠ।”

চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, “বল্কহেড ঠেকাতে জনতা যমুনার তীরে একত্রিত হলে আমরা ঘটনাস্থলে গিয়ে বল্কহেড আর চলবে না মর্মে আশ্বস্ত করেছি।”

সহকারী কমিশনার ভূমি মোঃ হাসিবুর রহমান বলেন, “যমুনা নদীর তীরে গিয়ে এলাকার মানুষ ও তাদের জানমাল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয়রা পুনরায় বল্কহেড চলাচল বন্ধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।