Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বিএসটিআই’র অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ রং জব্দ ও ধ্বংস

নরসিংদী প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করতে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যরং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও পলাশ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে— মেসার্স সুমন মিষ্টান্ন ভান্ডার, চরসিন্দুর, পলাশে মিষ্টি ও দই তৈরিতে বিএসটিআই লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের কারণে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

মেসার্স নিখিল সুইটমিটে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই ফারমেন্টেড মিল্ক বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স বিজয় মিষ্টির দোকানকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মেসার্স হাবিবুল্লাহ ফল বিতান ও মেসার্স জাকির ফল ভান্ডারের মৌসুমি ফসলের মধ্যে ক্ষতিকর রাসায়নিক ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হলে তা ফরমালিনমুক্ত পাওয়া যায়। এছাড়া মাছের বাজারে রুই ও ইলিশ মাছেও কোনো ফরমালিন উপস্থিতি পাওয়া যায়নি। মেসার্স আনোয়ার স্টোরের ইফতারি সামগ্রীর দোকানে ওজনযন্ত্র পরীক্ষা করা হলে তা সঠিক পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর ফিল্ড অফিসার মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ। কেমিক্যাল পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ভোক্তাদের ক্রয় ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।