Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মো. সিরাজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বলেন, “সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ চিহ্নিত করুন।”

সকাল সাড়ে ১১টায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গীতা ও চণ্ডী পাঠ করা হয়। এরপর বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা মণ্ডপ কমিটি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় এমপি সিরাজ আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই বৈষম্যবিরোধী চেতনার বিরুদ্ধে দেশ পরিচালনা করায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার প্রস্তাবনায় বিএনপির কিছু আপত্তি ছিল, যা সরকার উপেক্ষা করে গণভোটের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধান কতটুকু সংশোধন করা হবে, তা সংসদে আলোচনা করে ঠিক করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুরের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি প্রকাশ সরকার, লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, হিন্দু মহাজোটের সভাপতি বিদ্যুৎ সরকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, জেলা হিন্দু মহাজোটের সহসভাপতি আশীষ চন্দ্র সরকার, ব্যবসায়ী পীযূষ চক্রবর্তী, ডা. অরুণাংশু মন্ডল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সী, ডা. অপু বসাক, ডা. তন্ময় বর্মন, গোবিন্দ কাঙ্গাল ভক্ত বৃন্দের সভাপতি রঞ্জিত কৈরি, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সাহা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী ঘোষ, অশোক কুমার কুন্ডু, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান হারেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।