জামালপুর প্রতিনিধি
জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে দুইটি স্বনামধন্য রেস্টুরেন্টসহ চারটি ইফতার সামগ্রীর দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভিযান পরিচালনা করেন। তলমালতলা মোড় থেকে শুরু হওয়া অভিযানে তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার সামগ্রীর কাঁচামাল পরীক্ষা করা হয়।
পরিদর্শনে তাজ ক্যাফের বেগুনে পোকা পাওয়ায় ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের ফৌজদারি মোড়ে অস্থায়ী দুই ইফতার দোকানের খাবার ঢেকে না রাখায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম জানান, পুরো রমজান মাসজুড়ে খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.