Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জমির মালিকদের মানববন্ধন: পৈত্রিক মৎস্য ঘের ফেরতের দাবিতে

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার দরগাহপুরে জমির মালিকরা তাদের পৈত্রিক মৎস্য ঘের শান্তিপূর্ণভাবে ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জমির পাশে অনুষ্ঠিত এই মানববন্ধনে মালিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

জমির মালিকরা জানিয়েছেন, শ্রীধরপুর মৌজার ৯.৫১ একর জমির মধ্যে ৪.৯৬ একর তারা পৈত্রিক সূত্রে মালিক। ১৯৯৪ সাল থেকে মাজেদ গাজী জমিতে ঘের পরিচালনা করতেন। পরে তার ছেলে তরিকুল ইসলাম শামীম ঘের পরিচালনা শুরু করলে ঠিকভাবে হারির টাকা পরিশোধ করেননি। ২০২১ সালে জমির মালিকরা সমস্যার অভিযোগ করলে শামীম অশ্লীল ভাষায় আচরণ করেন।

মালিকরা বলেন, শামীম ও তার পিতা হারির টাকা কমিয়ে দেয় এবং বর্তমানে তারা ডিড জালিয়াতি, অগ্রিম টাকা নেয়াসহ মিথ্যা অভিযোগে কোর্টে মামলা করেছেন। জমির মালিক নারান ঘোষ বাদী হয়ে ডিড জালিয়াতির অভিযোগে ০৮ আদালতে মামলা করেছেন এবং সিআইডি তদন্ত করছেন।

বক্তারা জানান, তারা ৪.৯৬ একরের মধ্যে ৮৬ শতক বাদ রেখে বাকি জমিতে বাঁধের কাজ করছেন এবং পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে আইন প্রয়োগকারী সংস্থা ও আদালতের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।