Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব-এর সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, অর্থ সম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এস সোহান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল রানা বাবুসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।

ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুর রহমান। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।