Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় বিপুল পরিমাণ ভেজাল ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় সারের নমুনা পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ এবং এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেইলিব্রিজ বাজারে গোলাম মোস্তফার মালিকানাধীন মেসার্স মিতু সার ঘরে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। অভিযানে ১৩১ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয় এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মূশতারীসহ একদল পুলিশ সদস্য।

উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার জানান, সারের নমুনা বিশ্লেষণে মানহীন ও ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জব্দকৃত সার পরে বিনষ্ট করে নিরাপদ স্থানে মাটিতে পুঁতে ফেলা হয়।

এদিকে স্থানীয় কৃষকরা জানান, ভেজাল সার বিক্রি, আকস্মিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।