Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

“সবাই শান্তিতে বসবাস করতে চাই, আমাকে একটু সময় দিন”— মোস্তাফিজুর রহমান বাবুল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “সবাই শান্তিতে বসবাস করতে চাই, আমাকে একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি আমার দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করবো।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, “এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। ইফতারের আগে আমরা আল্লাহর কাছে দোয়া করবো—আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন, জনগণকে হেফাজত করেন এবং মেলান্দহ-মাদারগঞ্জের মানুষকে হেফাজত করেন।”

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্য দোয়া চেয়ে বলেন, তিনি যেন দেশ ও জনগণের সেবা করে একটি আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

এমপি বাবুল আরও বলেন, মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সঠিকভাবে পৌঁছে দেওয়া, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করা এবং গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তার অঙ্গীকার। গত ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমি আমার কাজের মাধ্যমে আপনাদের দেওয়া সম্মান রক্ষা করার চেষ্টা করবো।”

কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, গোলাম হাফিজ নাহিন, সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম হীরা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সামিউল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে হাজার হাজার রোজাদার অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।