Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর দখলের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। শনিবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগের তীর জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের দিকে। তিনি তেলিপাড়া গ্রামের গাজীমুদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার দুপুরে আব্দুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয় ভূমিহীন সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি সঠিক হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।