
রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তাদের গুণগতমান নিশ্চিত করতে খুলনায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে নিউমার্কেটের ডে-সেভেন ইউনিক সুপার শপকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার ও বিএসটিআই ছাড়পত্র ছাড়া বিক্রয়-বিতরণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, খালিশপুর জোড়াগেটের নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটির জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ। উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন।
জানা গেছে, ভোক্তাদের সুরক্ষা এবং মানসম্মত পণ্য বাজারজাত নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.