Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক সেমিনার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দারিদ্র‍্য বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ই মার্চ) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বিশ্লেষণ করা হয়। ফরজ এ ইবাদাত কীভাবে একই সাথে মানুষের আত্মিক ও অর্থনৈতিক মুক্তির পথ হয়ে উঠতে পারে, সে বিষয়ে আলোকপাত করা হয়। যাকাতের অর্থ সুনির্দিষ্ট ও যথাযথ উপায়ে বন্টনকল্পে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন,২০২৩’ অনুযায়ী গঠিত যাকাত বোর্ডের কার্যক্রমের উপর আলোকপাত করা হয়। যাকাতের অর্থ জমাদানকল্পে ব্যাংক সহ যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়।

সেমিনারে সমাজের সম্পদ ও আয় বৈষম্য হ্রাসের পাশাপাশি ব্যক্তির আত্মমর্যাদা ও মানবিক দায়িত্ব সমূহ যথাযথ ভাবে পালনে যাকাত আদায়ের ভূমিকা বিশ্লেষণ করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় পবিত্র এ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে আহবান জানান হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,মুন্সীগঞ্জ জনাব মোঃ সাহাবুদ্দীন; পেশ ইমাম,মুন্সীগঞ্জ সদর জামে মসজিদ, জনাব আবরারুল হক হাতেমী এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।