সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা খাদেম নেয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হিরো।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ফকির তারিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বাগেরহাটের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিএনপির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

