Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় মানবিক উদ্যোগ: মাদ্রাসায় যাকাত, নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন আমেরিকা প্রবাসী একটি পরিবার। তাদের উদ্যোগে উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় যাকাত হিসেবে মোট দেড় লাখ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সোলায়মান আহমেদের পরিবার। তাঁর পুত্র মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে পৌর এলাকার আলফাডাঙ্গা থানা সংলগ্ন সোলায়মান আহমেদের নিজস্ব বাসভবনে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে রশিদের মাধ্যমে যাকাতের নগদ অর্থ হস্তান্তর করা হয়।

জানা গেছে, ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় ২৫ হাজার টাকা, বাঁকাইল মাদ্রাসা ও এতিমখানায় ২৫ হাজার টাকা, মিঠাপুর দারুস সুন্নাহ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানায় ২৫ হাজার টাকা এবং জাটিগ্রাম শাহ আরজানিয়া (আস্তানা) নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ হাজার টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসায় ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ও কর্তৃপক্ষ প্রবাসী সোলায়মান আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের এই সহায়তা এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা, খাদ্য ও অন্যান্য প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এ বিষয়ে প্রবাসী সমাজসেবক সোলায়মান আহমেদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, ঈদুল ফিতরের দিন পর্যন্ত পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।