কালকিনি,ডানার(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ মার্চ শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কালকিনি উপজেলা শাখা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলে এস এম মাহবুব হোসেন মুন্সী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর -৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএমপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ হাজার অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.