Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিল, কায়বা ইউনিয়ন কমিটি ঘোষণা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়।

শুক্রবার(৬ মার্চ) দীঘা–মহিষা–চালিতাবাড়িয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে এ কাউন্সিল ও সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কায়বা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে পাঁচু গোপাল দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন কুমার সরকার নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়না ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাঁচু গোপাল দাস। সম্মেলনের উদ্বোধন করেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল সমাদ্দার ও তাপস কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য ও শুভাশিস ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ দুলাল অধিকারী, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নীল কমল সিংহ, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়সহ স্থানীয় বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করে সকল ধর্ম-বর্ণের মানুষের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা সময়ের দাবি। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে কায়বা ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।