Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
মার্চ ৬, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৬ মার্চ) ১৬ রমাদান আছরের পর টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক ফখরুল আলম সিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফজাল হুসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে রোদ, ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় নানা বাধা-বিপত্তির কারণে প্রকৃত সত্য সংবাদ প্রকাশ করা সম্ভব হয় না। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারবেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি  সাংবাদিক গাজী খলিলুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হেদায়াতুল্লাহ,  কালিমুল্লাহ ইকবাল এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার গাজী মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বিভিন্ন  দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।