গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ দুই আসনের সাংসদ ডা. কে এম বাবর।
প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো: জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আরিফ উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর ইফতারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক মো,তারেক সুলতান,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো সরোয়ার হোসেন, ওসি ডিবি কামরুল হাসান, সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,আনিচুর রহমান,সময় টিভি গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী, দেশ টিভি জাবেরুল ইসলাম, জনকণ্ঠ প্রতিনিধি নীতিশ বিশ্বাস, আরটিভি আব্দুল আল মামুন, বাংলাভিশন হাসানুল বান্না, বৈশাখী টিভি মাসুদ পারভেজ, নাগরিক টিভি আশিকুজ্জামান, সাংবাদিক শৈলেন মজুমদার, বাংলাদেশের খবর পলশ সিকদার,
সাংবাদিক বরকত মোল্লা, সাংবাদিক আবিদ হাচান মুছা, সাংবাদিক তানভীর হোসেন, সাংবাদিক শেখ মতিউর রহমান পিয়াস, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক বুলবুল আলম, সাংবাদিক বদরুল আলম, সাংবাদিক আল মামুন রানা, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক রানা মোল্লা, সাংবাদিক রাজিব বিশ্বাস, সাংবাদিক মিজু বিশ্বাস, সাংবাদিক ইমরুল হাসান, সাংবাদিক সিহাব মোল্লা, সাংবাদিক মানিক সিকদার, সাংবাদিক অনিক সিকদার, সাংবাদিক নিমাজ খানসহ প্রমুখ,
অনুস্টানটি পরিচালনা করেন প্রেসক্লাবের
মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথির সঙ্গে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরিফ রাফিকুজ্জামান, এ্যড এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি সভাপতি শেখ হাবিবুর রহমান, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সেস্বাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, সেস্বাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, সাবেক যুবদল নেতা সোহেল কমিশনার, শ্রমিক দলের আহবায়ক রিপন মোল্লাসহ বিভিন্ন স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
এ সময় প্রধান অতিথি গোপালগঞ্জ ২ আসনের ধানের শীষ প্রতীকের এমপি, সাংবাদিকদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করবেন
বলেও তিনি জানান। তিনি আরো বলেন, গোপালগঞ্জের কিছু মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে কিন্তু প্রেসক্লাব কোন উন্নয়ন হয়নি।
আমি প্রেসক্লাবের টিন সেট ঘর থেকে ভবনের উন্নয়ন ঘটাবো, আমি শুধু আপনাদের সহযোগিতা চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, যে খানেই দুর্নীতি, চাঁদাবাজি,অনিয়ম হোক কোন ছাড় দিবেন না আপনার আমি আপনাদের সাথে আছি বলেও তিনি মন্তব্য করেন।

