নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-এর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতাল-এ বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা শেষে শনিবার রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এর মুছাপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.