মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা ) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ০৭/০৩/২৬ ইং তারিখ ভোর রাত নিজ এলাকা থেকে আটক করে থানা পুলিশ।
জানা যায় অত্র উপজেলার ইছাপুর গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে করুণা সরকার হৃদয় (৩৯) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে খালিয়াজুড়ি থানার এস আই নাজমুল হাসান তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ৭ মার্চ ভোর রাতে নিজ এলাকা থেকে ৩৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানা নিয়ে যায়।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, করুণার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৭/০৩/২৬ ইং তারিখ অত্র থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ০৪। বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। মাদককে জিরো টলারেন্স করার লক্ষ্যে এ রকম অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.