Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রতিপক্ষের হামলায় বিএনপির ৩ কর্মী আহত

যশোর প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে হামলার ঘটনায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন নারাঙ্গালী গ্রামের নুর ইসলামের ছেলে আমিন আলী, গোলাম রসুলের ছেলে আব্দুল আল মামুন এবং ফারুক হোসেনের ছেলে মিঠু হোসেন।

আহত মিঠু হোসেন জানান, তারা স্থানীয় বিএনপির কর্মী। একই গ্রামের ইমান, ইউসুফ, তালেব, মানিক ও উজ্জ্বল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় পলাতক ছিলেন। সম্প্রতি তারা আবার গ্রামে ফিরে এসেছেন বলে তিনি দাবি করেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা ডুমদিয়া গ্রামের আসাদুলের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইমান, ইউসুফ, তালেব, মানিক ও উজ্জ্বলসহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা। হামলাকারীরা তাদের পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।