Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ ও বিভিন্ন প্রকার মাদকদব্য উদ্ধার হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির টহল দল শুক্রবার রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন মদনের ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

একইদিন সন্ধ্যা ৬টায় চরচিলমারী বিওপির টহল দল মরারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল মদ এবং ৬৪০ সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও একইদিন রাত ৮টার দিকে একই বিওপির টহল দল ক্লিকের মোড় নামক স্থানে অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১৮ হাজার ৭৭৫ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। উদ্ধার হওয়া গাঁজা, মদ ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।