Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি ডা. ফরিদ

যশোর প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর-২ আসনের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

শনিবার সকালে ট্রাকে করে উপহারসামগ্রী নিয়ে তিনি দুই উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের রয়েছে। তবে কেউ আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে এবং সে ক্ষেত্রে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। প্রত্যেক নাগরিকের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রয়েছে। নির্বাচনী এলাকা শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল আচরণ করতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ও পরে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় প্রায় ১০০টি এবং চৌগাছা উপজেলায় প্রায় ৫০টি পরিবার নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের পাশে দাঁড়াতেই ঈদ উপহার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।