Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষি সচিবের বারি পরিদর্শন, বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মার্চ ৭, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহাম্মদ শনিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বারির বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সচিব ইনস্টিটিউটের সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানসহ পরিচালকবৃন্দ। পরে মহাপরিচালকের সভাকক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বারির কার্যক্রম ও অর্জন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। সভায় কৃষি সচিব কৃষি খাতে বিজ্ঞানীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।