কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে বিহান মণ্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিহান মণ্ডল ওই গ্রামের নির্মল মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরে শিশুটির পায়ের স্যান্ডেল পানিতে ভাসতে দেখে তাদের সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে খোঁজাখুঁজি করে বিহানকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.