জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে ডুবে লুবা খাতুন (৪) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের আমলাপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গ্রামের অধিকাংশ মানুষ মাঠে আলু তোলার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় পরিবারের অগোচরে শিশু লুবা বাড়ির পাশের ‘আমলাপুকুর’ নামের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন শিশু তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার পরিজন ভেঙে পড়েছেন।
কালাই থানার পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.