Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইবির শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, রুনা হত্যা মামলায় অভিযুক্ত সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, অধ্যাপক হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্টার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে এ আদেশ দেয়া হয়েছে।

এর আগে, সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিকে সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্টার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, চিঠি পাওয়ার পর সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।