চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ ২৬) বিকেলে জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবেন এমন প্রত্যাশা রইলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আইয়ুব আলী।
আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ ও চারঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি ওবাইদুল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.