শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন এবং প্রায় শতাধিক ড্রেজিং পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
এ বিষয়ে এসিল্যান্ড জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উজানচর বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
এর আগে গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.