Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ কুলিয়ারচরে তিন মাদক কারবারি আটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫২৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. নইমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকার একটি কালভার্টের কাছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটককৃত আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, আটককৃত সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। শনিবার (৭ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।