Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব জামায়াতের সভাপতি ড. তৈয়েবুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন ও অ্যাডভোকেট মশিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

ফয়সাল/রাকিব 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।