Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে দুই গুড়ের দোকানকে ২ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে অভিযান চালিয়ে ভেজাল গুড় বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শনিবার দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজারের বিভিন্ন ৮টি খাবারের দোকান ও প্রতিষ্ঠানের কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পরীক্ষা করা হয়।

পরীক্ষায় মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়তে চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী ও গুড়ের বীজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, “হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে। এই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।”

তিনি আরও বলেন, নিয়মিত এই রাসায়নিক গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা ও এলার্জির ঝুঁকি বাড়ে এবং দীর্ঘমেয়াদে এটি লিভার ও কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাঁধন/রাকিব 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।