Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের নেহালপুরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুছ আলী জুয়েল, নেহালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিন্টু, নেহালপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলী, সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম এবং ওয়ার্ড বিএনপির সভাপতি হাতেম আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও আলোচনা সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন কালিবাড়ি বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ নূর ইসলাম।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাজু/রাকিব 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।