Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রবণতা বর্তমান সরকারেও দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচারের বিপক্ষে কোনো শক্তি বা কোনো সরকার যদি অবস্থান নেয়, তা বাংলার জনগণ এবং ১১ দল কোনোভাবেই মেনে নেবে না। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে প্রবণতা ছিল, বর্তমান সরকারেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

শনিবার (৭ মার্চ) শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল, গত এক মাসে একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করাতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ১১ দল বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ইফতার মাহফিলে বক্তব্য দেন উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করা হচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রক্রিয়া ও পাঁয়তারার মাধ্যমে সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী ও দলটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিসের পরাজিত প্রার্থী মো. আকরাম আলী এবং জেলা আমির মাওলানা বদরুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।