Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিমান আচার্য্যকে বিদায় সংবর্ধনা

Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য্যের বদলি জনিত বিদায় উপলক্ষে স্থানীয়রা এক সংবর্ধনার আয়োজন করে।

শনিবার ( ৭ মার্চ)  সকালে বুড়িরচর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বুড়িরচর শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন,সহকারী শিক্ষক জহির উদ্দিন মিশু ও তমরোদ্দি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লা জুবায়েরসহ বিভিন্ন সেবাগ্রহীতারা।

বক্তারা বিমান চন্দ্র আচার্য্যের দায়িত্বশীলতা,সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে আবেগঘন বাণী উপস্থাপন করেন।

তারা বলেন, ডাক্তার বিমান আন্তরিকতার সাথে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ স্থানীয় মানুষের কাছে এক আস্থাভাজন স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর বদলিতে এলাকাবাসী এক দক্ষ ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীকে হাতছাড়া করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য স্মরণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

বিদায় বক্তব্যে বিমান চন্দ্র আচার্য্য আবেগাপ্লুত কন্ঠে বলেন, বুড়িরচরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি সবসময় মনে রাখবেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক ছায়েদ আহামেদ, ছাইফুল ইসলাম, হানিফ উদ্দিনসহ এলাকার দুইশতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিমান চন্দ্র আচার্য্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।