Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ প্রচার, যুবলীগ কর্মীর ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করেছেন রনি ঘোষ নামে এক যুবলীগ কর্মী। শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন সড়কে তাকে একটি ছোট হ্যান্ড মাইক হাতে নিয়ে ওই ভাষণ বাজাতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি ঘোষ রাতের দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করেন। এ সময় পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে তার এই ব্যতিক্রমী উদ্যোগ। ঘটনাটির বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিষয়টি তার জানা নেই। তবে এটি আইনশৃঙ্খলার বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।