Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। র‍্যালিটি আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেন সভা সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি. এম. মুজিবুর রহমান, উপজেলা মহিলা দল সভাপতি কামরুন নাহার কচি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, বারসিক এনজিওর জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ এবং ইএসডিও আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধা প্রমুখ।

বক্তারা নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।