Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই মাসেও মিজানের খোঁজ নেই, উৎকণ্ঠায় পরিবার

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর আকন্দ (৩৩) নামে এক যুবকের। সন্তানকে ফিরে না পেয়ে তার পরিবারের মাঝে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের মনছুর আকন্দের ছেলে মিজানুর আকন্দ গত (১০ জানুয়ারি) ২০২৬ ইং তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো হদিস পাননি।

​নিখোঁজ মিজানের পিতা মো. মনছুর আকন্দ জানান, মিজানুর কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছেন। তাকে ফিরে পেতে তারা এখন দিশেহারা। এ ঘটনায় ইতিপূর্বেই আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ নিখোঁজ ওই যুবকের সন্ধানে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার তথ্য পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।