স্টাফ রিপোটার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমাইয়া বেগম (১৮) নামে এক গৃহবধূ কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন শেখের বিরুদ্ধে।
শনিবার (৭মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নোয়াগ্রম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন শেখের সাথে একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের ফরিদ ভূইয়ার মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মাসের এক ছেলে সন্তান রয়েছে।
নিহত সুমাইয়া বাবা ফরিদ ভূইয়ার অভিযোগ বলেন,শনিবার (৭মার্চ) রাতে আমার মেয়ে সুমাইয়া কে তার স্বামী ও স্বামীর পরিবার লোকজন পিটিয়ে হত্যা করে। আমার মেয়ে কে ওরা মেরে ফেলেছে। তার পা এবং গলায় মারার দাগ রয়েছে। ওকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে নিহতের স্বামী অভিযুক্ত ইয়ামিন হত্যার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন,আমার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাত ২টার দিকে তার হঠাৎ শ্বাসকষ্ট হলে প্রাথমিকভাবে তাকে ওষুধ খাওয়ানো হয়। পরে ডাক্তারের কাছে নেওয়ার পথে সে মারা যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান রবিবার(৮মার্চ) দুপুরে বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.