নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নারী জয়িতা বাবলী দাস এবং সাংবাদিক এ হান্নান আল আজাদসহ অন্যান্যরা।
সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.