Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের ১০ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি 
মার্চ ৮, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

ফেনসিডিল রাখার মামলায় যশোরের বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করা হয়। তবে তার সহযোগী ইকবাল পালিয়ে যায়।

পরে আটক তরিকুল ইসলামের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ইব্রাহিম হোসেন বাদী হয়ে তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম কারাগারে আটক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।